ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গুরুতর অভিযোগ করলেন নাসির হোসেন
দুর্নীতির অভিযোগে প্রায় দেড় বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন তিনি। সোমবার (৭ এপ্রিল) ডিপিএলের একটি ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নামেন তিনি। গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে ৩১ রানে ১টি উইকেট শিকার করেন নাসির, যদিও ব্যাট হাতে মাত্র ৯ রানেই থেমে যান। তবে তার দল ৮ উইকেটের বড় জয় পায়।
ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, “যারা ক্রিকেট খেলে, তারা জাতীয় দলে খেলার স্বপ্নই দেখে। আমি এখনো বিশ্বাস করি, পারফর্ম করলে সুযোগ আসবেই। তবে সেটার মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, সেটাই গুরুত্বপূর্ণ।”
নাসির অভিযোগ করেন, আগের নির্বাচক প্যানেল, বিশেষ করে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন কমিটি তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে অবিচার করেছে। তার দাবি, “যেবার বিপিএলে ভালো খেললাম, তারপরও আমাকে ‘এ’ দল, বাংলা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচে ডাকা হয়নি। তাহলে পারফর্ম করার পর যদি এমন হয়, তাহলে জাতীয় দলে যাব কীভাবে?”
তিনি আরও বলেন, “বিদেশে দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলানো হয়। এতে একজনের অপছন্দের খেলোয়াড়ও অন্য কারো পছন্দ হতে পারে। কিন্তু একই প্যানেল যদি নয়-দশ বছর থাকে, তাহলে যাদের তারা পছন্দ করে না, তাদের ক্যারিয়ারই প্রায় শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে আমি মনে করি। আমি পাঁচটা সুযোগ পেয়েছি, কিন্তু অন্যরা হয়তো ২০টা সুযোগ পেয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে নাসির হোসেন ১২ ম্যাচে ৩৬৬ রান এবং বল হাতে ১৬ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে তার গড় ছিল ৪৫.৭৫ এবং স্ট্রাইক রেট ছিল ১২০। বল হাতে ইকোনমি রেট ছিল ৬.৮১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড