ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নতুন টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন সুজন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এখন বড় এক প্রশ্ন—কে হবেন নতুন অধিনায়ক? শান্তর বিদায়ের পর থেকে দলের হাল ধরার জন্য খোঁজা হচ্ছে যোগ্য একজন নেতা। আলোচনায় ভাসছে দুটি নাম—তাসকিন আহমেদ এবং লিটন দাস। দুজনের দিকেই নজর বিসিবির, আর এ নিয়ে এবার মুখ খুলেছেন খালেদ মাহমুদ সুজন।
"তাসকিনের মধ্যে নেতৃত্বের মাটেরিয়াল আছে" — সুজন
শনিবার মিরপুরে সাংবাদিকদের সামনে এসে তাসকিন প্রসঙ্গে সুজন বলেন,
"পেসার মানেই অধিনায়ক হতে পারবে না—এই ধারণাটা ভুল। ওয়াসিম আকরাম, ইমরান খানরাও পেসার ছিলেন। তাসকিনের ইনজুরি থাকলে ভাইস ক্যাপ্টেন আছে। কিন্তু যদি নলেজ থাকে, মাঠে পরিকল্পনা কাজে লাগানোর ক্ষমতা থাকে—তবে সে কেন নয়?"
অর্থাৎ নেতৃত্ব মানেই শুধু অভিজ্ঞতা নয়, ক্রিকেট বুঝতে পারা, মাঠে উপস্থিত বুদ্ধি ও ম্যাচ কন্ট্রোল—এসবই এখন বড় বিষয়।
লিটনকে অধিনায়ক করতে হলে আগে ফিরতে হবে দলে
অন্যদিকে লিটন দাস—বাংলাদেশের এক সময়ের ভরসার ব্যাটার, বর্তমানে ছন্দে নেই। অধিনায়ক হিসেবে তার নাম এলেও সুজন বিষয়টি নিয়ে একটু ভিন্ন মত দিলেন।
তিনি বলেন,
"বোর্ডকে আগে ঠিক করতে হবে, লিটনকে দলে রাখা হবে কি না। দলে না থাকলে তো অধিনায়কত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে আমি এখনো মনে করি, সে বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় সবাই পার করে।"
বোর্ড কী ভাবছে?
বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, ভেতরের খবর বলছে—তাসকিন ও লিটনের বাইরেও আরও কয়েকজনের নাম বিবেচনায় আছে। তবে সুজনের কথায় স্পষ্ট, তাসকিনকে নিয়ে ইতিবাচক ভাবছে ক্রিকেট পরিচালনা বিভাগ।
মারুফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড