ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন
আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জনকে চুক্তিতে রেখেছে বিসিবি। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কেবল তাসকিন আহমেদ। জায়গা হয়নি সাকিব আল হাসানের। চুক্তিতে নাম রাখতে চাননি মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে বিসিবি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে চুক্তির মেয়াদ। চুক্তি কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ পাবেন সর্বোচ্চ বেতন, মাসিক ১০ লাখ টাকা। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের, ২ লাখ টাকা করে।
‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন চারজন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। তাদের বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। তবে ৫ মার্চ ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন মুশফিক। তাতে মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরির চুক্তিতে স্থানান্তরিত হয়েছেন তিনি।
‘বি’ ক্যাটাগরিতে আছেন সাত ক্রিকেটার। মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের বেতন ধরা হয়েছে ৬ লাখ টাকা করে। তবে ফেব্রুয়ারির পর চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ করেছেন ৩৯ বর্ষী মাহমুদউল্লাহ। মার্চ থেকে তিনি আর চুক্তিভুক্ত থাকছেন না।
‘সি’ ক্যাটাগরিতে আছেন আট ক্রিকেটার। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তাদের বেতন ৪ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুই ক্রিকেটার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা বেতন পাবেন ২ লাখ টাকা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড