ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তাসকিনের জন্য এবারের ঈদ বিশেষ, জানালেন নিজেই
সারাদেশের মতো বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও ঈদুল ফিতর উদযাপন করছেন পরিবার ও স্বজনদের সঙ্গে। ক্রিকেটীয় ব্যস্ততার কারণে প্রায়ই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম পেলেও এবার ঢাকায় নিজের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি।
ঈদের সকালে বাবা ও ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে ঈদগাহে নামাজ আদায় করেন তাসকিন। নামাজ শেষে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারাটা তার জন্য বিশেষ এক অনুভূতি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক বড় সৌভাগ্য এবং আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ।’
তাসকিন আরও বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ সবসময় বিশেষ কিছু। ছোটবেলার মতো এখনও ঈদগাহে গিয়ে নামাজ আদায় করি। এটা আমার কাছে দারুণ এক অনুভূতি।’ তার এই আবেগঘন বক্তব্যে বোঝা যায়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
তবে ঈদের আনন্দ বেশি দিন উপভোগের সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এমন ব্যস্ত সূচির মধ্যেও ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে দারুণ খুশি তাসকিন আহমেদ। তার এই আনন্দ যেন আরও রঙিন হয়ে ওঠে, সেটাই কামনা করছেন তার ভক্ত-সমর্থকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড