ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই কোচকে হারালো ভারত
নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে তারা মাঠে নামার অপেক্ষায় থাকলেও, ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছে দলটি। ব্যক্তিগত শোকের কারণে ভারতীয় দলের প্রধান বোলিং কোচ মর্নে মর্কেল ক্যাম্প ছেড়ে দেশে ফিরে গেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় মর্কেলের বাবা অ্যালবার্ট মর্কেল মারা গেছেন। এই দুঃসংবাদ পাওয়ার পরপরই তিনি দুবাইতে চলমান দলের ক্যাম্প ছেড়ে দ্রুত দেশে ফিরে যান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারির অনুশীলন সেশনে মর্কেল উপস্থিত ছিলেন না, যা প্রথমে বেশ কিছু গুঞ্জন তৈরি করে। পরে নিশ্চিত হওয়া যায় যে পারিবারিক শোকের কারণেই তিনি বিদায় নিয়েছেন।
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দলের সঙ্গে ছিলেন এবং বোলারদের পরামর্শ দিচ্ছিলেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের আগে মর্কেলের এই বিদায় ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। বোলিং ইউনিটকে প্রস্তুত করতে তার অভিজ্ঞতা ও কৌশলগত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় দল কি নতুন কোনো বিকল্প কোচ নিয়োগ দেবে, নাকি নিজেদের কৌশলে পরিবর্তন আনবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মর্কেল কি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দলে ফিরতে পারবেন? এই সংকটের মধ্যে ভারতীয় দল কিভাবে সামলে ওঠে, সেটাই এখন দেখার বিষয়।
ফাহিম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড