ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইপিএল থেকে তাসকিন ও মুস্তাফিজের জন্য উড়ে এলো দারুন সুখবর
নিজস্ব প্রতিবেদক:আইপিএল ২০২৫ শুরুর আগে বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেগা নিলামে দল না পেলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর পেস বোলিং ইনজুরির কারণে এবার তাদের প্রতি আগ্রহ বেড়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস এই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড শক্তিশালী করতে মুস্তাফিজ ও তাসকিনকে দলে নেওয়ার পরিকল্পনা করছে।
আইপিএলে অভিজ্ঞ মুখ মুস্তাফিজুর রহমান এর আগে পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি, ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন নিজের কার্যকারিতা। কিন্তু ২০২৫ নিলামে অবিক্রিত থাকলেও শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স এবার তাকে দলে নিতে আগ্রহী। দলটির মূল পেসার আনরিক নরকিয়ার ইনজুরি তাদের মুস্তাফিজের দিকে চোখ ফেরাতে বাধ্য করেছে। এবার যদি তিনি কেকেআর-এ যোগ দেন, তবে প্রথমবারের মতো কলকাতার জার্সিতে খেলতে দেখা যাবে এই বাহাতি পেসারকে।
তাসকিন আহমেদের নাম শুরুতে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে জড়ালেও এখন শোনা যাচ্ছে, গুজরাট টাইটানসের জার্সিতে দেখা যেতে পারে তাকে। গুজরাটের অন্যতম মূল পেসার লকি ফার্গুসনের ইনজুরির কারণে দলে ফাঁকা স্থান তৈরি হয়েছে, আর সেই সুযোগে তাসকিনকে নেওয়ার জন্য যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার পর থেকেই তার প্রতি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ বেড়েছে।
টুর্নামেন্ট শুরুর আগেই আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইনজুরির ধাক্কায় পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাঁচ থেকে ছয়জন শীর্ষস্থানীয় পেসার ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন, যা মুস্তাফিজ ও তাসকিনের জন্য বড় সুযোগ এনে দিয়েছে।
মুস্তাফিজের আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকলেও তাসকিনের জন্য এটি হবে নতুন অধ্যায়। আগেও তিনবার ডাক পেলেও এনওসি সমস্যার কারণে যেতে পারেননি তিনি। তবে এবার গুজরাট তাকে দলে নিলে বিসিবি এনওসি ইস্যুতে কিছুটা নমনীয় হতে পারে।
বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আশা করছেন, আইপিএলে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি আইপিএলেও তাদের দুই সেরা পেসার নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার।
২৪ আপডেট নিউজ/মো: রাজিব আলি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড