ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাল্টে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
দেশের অন্যতম ঐতিহাসিক ও প্রধান ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এখন থেকে এই স্টেডিয়ামের নতুন নাম হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বদলে গেলো ঐতিহাসিক নামস্বাধীনতার আগে থেকেই ঢাকার পল্টনে অবস্থিত এই স্টেডিয়াম। পাকিস্তান আমলে এখানে আন্তর্জাতিক টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর এটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়।
১৯৮০ ও ৯০-এর দশকে এই স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট দুই ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। পরবর্তীতে ক্রিকেটের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম নির্ধারিত হলে পল্টনের এই স্টেডিয়াম হয়ে ওঠে মূলত ফুটবল ও অ্যাথলেটিক্সের কেন্দ্রস্থল।
নাম পরিবর্তনের কারণসম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ক্রীড়াঙ্গনেরও বেশ কিছু স্থাপনা অন্তর্ভুক্ত ছিল। এর অংশ হিসেবে গত সপ্তাহে দেশের ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এবার জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের নামও বদলে দেওয়া হলো।
জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতিকে চিঠির অনুলিপি পাঠিয়েছে, কারণ এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহারের জন্য নির্ধারিত।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে আলোচনা চলছে। এটি ক্রীড়া সংশ্লিষ্টদের জন্য কতটা গ্রহণযোগ্য হবে, সেটি সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড