ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে যত টাকা পাবে বাংলাদেশ
প্রায় ৮ বছর পর ক্রিকেটে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে এই প্রতিযোগিতা। এর পরদিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই টুর্নামেন্টের মোট প্রাইজমানির ঘোষণা দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। রানার্স-আপ দলের জন্য নির্ধারিত পুরস্কার ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা।
সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা করে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা)।
সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি, যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া প্রতিটি দল অংশগ্রহণ ফি হিসেবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
প্রতি ম্যাচ জয়ে ৪১ লাখ টাকাগ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ টাকা)। অর্থাৎ, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল যদি প্রতিটি ম্যাচ জেতে, তাহলে সব মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকা প্রাইজমানি পেতে পারে।
বাংলাদেশ যদি টুর্নামেন্টে একটি ম্যাচও না জিতে ফিরে আসে, তাহলেও অংশগ্রহণ ফি ও প্রাপ্ত প্রাইজমানি মিলিয়ে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা পাবে। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল যদি ফাইনাল জেতে, তাহলে এই পুরস্কারের পরিমাণ আরও কয়েকগুণ বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড