ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ ভাইরাল ইমরুল কায়েসের ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের একসময়ের পরিচিত দুই নাম—চন্ডিকা হাথুরুসিংহে ও ইমরুল কায়েস। সময়ের স্রোতে দুজনই এখন ভিন্ন গন্তব্যে। একসময় জাতীয় দলের গুরু ছিলেন হাথুরুসিংহে, আর ইমরুল ছিলেন তার অধীনে খেলা নির্ভরযোগ্য এক ব্যাটার। তবে সময় বদলেছে, বদলেছে তাদের অবস্থানও।ক্রিকেট বই
গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদায় জানিয়েছিল হাথুরুসিংহেকে। একই বছর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। এতদিন পর, দুই ভিন্ন কারণে ক্রিকেট থেকে দূরে থাকা এই দুজন হঠাৎ মুখোমুখি হলেন অস্ট্রেলিয়ায়, নিউ সাউথ ওয়েলসে।
স্মৃতিচারণায় ডুবে যাওয়া মুহূর্ত
সাবেক কোচ ও শিষ্যের এই আকস্মিক সাক্ষাতের কথা প্রকাশ্যে আসে ইমরুল কায়েসের ফেসবুক পোস্টের মাধ্যমে। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হাথুরুসিংহের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইমরুল ক্যাপশনে লেখেন, ‘চেনা চেনা লাগে, তবু অচেনা’। ছবির সঙ্গে যোগ করেন হাথুরুর পরিচয়ও।
বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে ইমরুলের সম্পর্ক ছিল বেশ উষ্ণ। ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন ইমরুল, আর তখনই দলের হাল ধরেছিলেন হাথুরু। কোচের তত্ত্বাবধানে তিনি শিখেছেন অনেক কিছু, যা অবসরের আগেও অকপটে স্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে ইমরুল বলেছিলেন, ‘হাথুরুসিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোচিং দর্শন, কৌশলগত দিক—সবকিছু নিয়েই তার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি।’
হঠাৎ দেখা, পুরনো দিনের কথা
হঠাৎ দেখা হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে কী কথা হয়েছিল, তা জানা না গেলেও, স্মৃতিচারণ যে হয়েছে, তা আন্দাজ করা কঠিন নয়। ইমরুলের হাসিমুখের ছবিতে বোঝাই যায়, ক্রিকেটের সেই পুরোনো দিনগুলো যেন এক মুহূর্তের জন্য ফিরে এসেছিল।ক্রিকেট বই
এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ শুধু তাদের জন্য নয়, ক্রিকেটপ্রেমীদের জন্যও যেন এক নস্টালজিয়ার মুহূর্ত হয়ে ধরা দিয়েছে। ক্রিকেট মাঠ থেকে দূরে থাকলেও, স্মৃতিগুলো যে অমলিন থেকে যায়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইমরুল-হাথুরুর এই হঠাৎ সাক্ষাৎ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড