ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তরুন ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এক গৌরবময় অধ্যায়। সেই বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে শারীরিক সমস্যার কারণে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
শ্বাসকষ্টের কারণে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তআজ (বুধবার) নাবিল নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার অবসরের খবর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি, যা তাকে মাঠে নিয়মিত খেলা চালিয়ে যেতে বাঁধাগ্রস্ত করছিল। গত ছয় মাস ধরে তিনি অবসরের ব্যাপারে ভাবছিলেন এবং তিন মাস আগে নির্বাচকদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত।
ক্রিকেট ক্যারিয়ারে উত্থান-পতনসাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও, ফর্মের চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ২০২৩ সালে খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলেছিলেন তিনি।
নাবিলের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৭ ম্যাচে ৩০৫ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮ ম্যাচে ৬৩৩ রান রয়েছে। মাঝে মাঝে ফিফটি পেলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।
পড়াশোনায় নতুন অধ্যায়অবসর নেওয়ার পর এখন তিনি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায়। জানিয়েছেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ক্রিকেটের বাইরে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চান।
নাবিলের আকস্মিক অবসরের সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীরা যেমন হতাশ, তেমনি তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।
মারুফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড