ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন শান্ত
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, আর সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞার কারণে দলে নেই। ফলে নির্বাচকরা শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার একদিন আগে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা বিরক্তি প্রকাশ করেন। সাকিবকে টুর্নামেন্টে মিস করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, "হ্যাঁ, অবশ্যই মিস করবো।" এরপর তিনি বলেন, "আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ 'এ'তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড