ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন, নতুন করে স্কোয়াড ঘোষণা
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। দলের প্রধান তিন পেসার—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড কেউই খেলছেন না এবারের আসরে। ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্টের একেবারে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক। এর আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন কামিন্স ও হ্যাজেলউড। এছাড়া, নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শও ইনজুরির কারণে খেলতে পারছেন না, অন্যদিকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টোইনিস।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে। দলকে নতুনভাবে সাজিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে। পেস বিভাগে নতুন করে দলে ডাক পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন এবং বেন ডারউইস। এছাড়া, ব্যাটিং শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পার সঙ্গী হিসেবে রাখা হয়েছে তানভীর সঙ্ঘকে।
অস্ট্রেলিয়া তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা, এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে খেলবে। অস্ট্রেলিয়ার নতুন স্কোয়াডে রয়েছেন—স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড