ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের জন্য সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বড় দুঃসংবাদ
চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি, যেখানে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে। সেমিফাইনালে যেতে হলে টাইগারদের কমপক্ষে দুইটি ম্যাচ জিততে হবে। তবে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো দল থাকায় এই লক্ষ্য অর্জন সহজ হবে না।
তবে আশার বিষয় হলো, সাম্প্রতিক সময়ে এই প্রতিপক্ষদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালোই ছিল। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও তাদের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে এশিয়ার কন্ডিশনে বাংলাদেশের রেকর্ডও বেশ ভালো।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ বড় একটি সুখবর পেয়েছে। ভারতের প্রধান পেস অস্ত্র জাসপ্রিত বুমরাহ ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) দীর্ঘদিন ধরে রিহ্যাব করেও শেষ পর্যন্ত ছাড়পত্র পাননি তিনি।
বুমরাহর না থাকাটা ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষ করে এমন এক সময়ে, যখন মোহাম্মদ সিরাজ স্কোয়াডে নেই এবং মোহাম্মদ শামি মাত্রই দীর্ঘ ১৪ মাসের ইনজুরি থেকে ফেরা শুরু করেছেন। ভারতের স্কোয়াডে আছেন আর্শদীপ সিং, তবে তিনি এখনো বুমরাহর মতো নির্ভরযোগ্য হয়ে ওঠেননি। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন হার্শিত রানা।
এতে ভারতের বোলিং বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যাটাররা নিশ্চয়ই এই সুযোগ কাজে লাগিয়ে বড় স্কোর গড়তে চাইবে। প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে যাওয়ার পথে বড় ধাপ এগিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড