ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে লজ্জা থেকে মুক্তি দিলো ইংল্যান্ড
রোহিত শর্মার ব্যাটে যেন জ্বলে উঠল ভারত! কটকের বারাবতি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দীর্ঘদিনের খরা কাটালেন ভারতীয় অধিনায়ক। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর ওয়ানডেতে আর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেললেন রোহিত।
ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যমাত্রাকে মামুলি বানিয়ে ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওয়ানডেতে ৩০০+ রান করেও ভারতকে হারানো এখন যেন অসম্ভব এক কাজ হয়ে দাঁড়িয়েছে। গৌতম গম্ভীরের শিষ্যরা আবারও প্রমাণ করলো, বড় লক্ষ্য তাড়া করাও তাদের কাছে সহজ ব্যাপার!
৪৩ বছরের আক্ষেপ ইংল্যান্ডেরএই হারের ফলে ইংল্যান্ডের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের বয়স বেড়ে গেল ৪৩ বছরে! ১৯৮২ সালের পর থেকে ভারতের মাটিতে তারা কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। বারবার শক্তিশালী দল গড়েও ম্যান ইন ব্লুদের বিপক্ষে ব্যর্থ ইংল্যান্ড। চলতি সিরিজেও তাদের হারের ধারা বজায় থাকল।
বাংলাদেশের কিছুটা স্বস্তি!ইংল্যান্ডের সাম্প্রতিক বাজে ফর্ম কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলের তালিকায় এতদিন বাংলাদেশের নাম ছিল শীর্ষে। তবে ভারত সফরে একের পর এক হারে সেই জায়গায় বাংলাদেশের সঙ্গী হলো ইংল্যান্ড।
বিশ্বকাপের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি হার:???? ইংল্যান্ড – ২২ ম্যাচে ১৫ হার???? বাংলাদেশ – ২১ ম্যাচে ১৫ হার???? নেদারল্যান্ডস – ২১ ম্যাচে ১২ হার???? শ্রীলঙ্কা – ৩০ ম্যাচে ১২ হার
৩০০+ রান করেও সবচেয়ে বেশি হার ইংল্যান্ডেরওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেও সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এতদিন এই তালিকার শীর্ষে ছিল ভারত। কিন্তু ৯৯ বার ৩০০ পেরিয়েও ২৮ ম্যাচ হেরে ইংল্যান্ড ছাড়িয়ে গেছে ভারতকে।
ওয়ানডেতে ৩০০+ রান করার পর সবচেয়ে বেশি হার:???? ইংল্যান্ড – ৯৯ ম্যাচে ২৮ হার???? ভারত – ১৩৬ ম্যাচে ২৭ হার???? ওয়েস্ট ইন্ডিজ – ৬২ ম্যাচে ২৩ হার???? শ্রীলঙ্কা – ৮৭ ম্যাচে ১৯ হার
রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি, ভারতের সিরিজ জয়, ইংল্যান্ডের হতাশা—এই ম্যাচ যেন একসঙ্গে অনেক কিছুর সাক্ষী হয়ে থাকলো! ইংল্যান্ডের সামনে এখন শুধুই হারের গ্লানি, আর ভারতের সামনে দুর্দান্ত ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড