ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কথা বললেন তামিম
তামিম ইকবাল আর জাতীয় দলে খেলবেন না, এখনো অনেক ভক্ত তা মেনে নিতে পারছেন না বা এমনকি অনেকে বিশ্বাসই করতে পারছেন না। যদিও মাস খানেক আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এখনো অনেক ভক্ত মনে-প্রাণে চাচ্ছেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুুক। তবে সেটা হয়তো তাদের আকাঙ্ক্ষাতেই থাকবে, কখনো বাস্তবের রূপ নেবে না। এখনও যখন তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে কথা হয়, ভক্তদের মাঝে অন্যরকম আগ্রহ দেখা যায়।
গতকাল শুক্রবার বিপিএলে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাওয়া হয়। সাংবাদিকদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তরও দেন তামিম।
তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি, আরও এক থেকে দেড় বছর খেলে যেতে পারতাম। আমি চেয়েছি সম্মানের সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। চেয়েছি আমি এমন সময় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বো, যখন আমাকে লোকজন এসে বলবে, আপনি তো আরও এক দেড় বছর খেলে যেতে পারতেন। বিশেষভাবে আমার ছেলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছে ছিল। যেভাবেই হোক আমার ছেলের ক্রিকেটের প্রতি টান জন্মেছে। সে চাচ্ছিলো আমি যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি। কিন্তু ওই যে মাঝখানে (২০২৩ সালের পর সেপ্টেম্বর থেকে) এক বছরের বেশি সময়ের গ্যাপটাই (বিরতি) আমাকে না খেলার কথা ভাবিয়েছে। ওই গ্যাপটা না হলে হয়তো ভাবতাম। ওই গ্যাপের সময় অনেক যদি-কিন্তুর জন্ম নিয়েছে।’
‘আমি যখন খেলেছি তখন খেলবো কি খেলবো না, তা ভাবিনি। আমার ভাবনা ছিল, আমি কীভাবে ভালো খেলবো। কীভাবে আরও কার্যকর পারফরম্যান্স শো করবো। কিন্তু ওই গ্যাপটার পর মনে হয়েছে আমি সম্মান নিয়েই বিদায় নিতে চাই।’
ফাইনালে বরিশালের ৩ উইকেটের জয়ে তামিমের অবদান ৫৪ রানের (২৯ বলে)। যা বরিশালের ইনিংসের সর্বোচ্চ। এই ইনিংস তামিমের মধ্যে একটি অনুভূতি তৈরি করে দেয় যে, তিনি এখনো ব্যাট হাতে সক্ষম।
তামিম বলেন, ‘আগেরবার শিরোপা (বিপিএল) জেতা বেশি চ্যালেঞ্জিং ছিল। এবার আমরা একটু কম কষ্ট করেই জিতেছি। এই ধরনের ইনিংস আমার মাঝে এমন বিশ্বাস দেয়, আমি এখনো আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল