ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে, আর এর অন্যতম উদাহরণ ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছে বরিশাল, যার নেতৃত্বে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বরিশালের এই সাফল্যের পেছনে মাঠের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঠের বাইরেও দলটি দারুণ ভারসাম্য বজায় রেখেছে। বরিশালের খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং বিশাল সমর্থকগোষ্ঠী দলটির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের প্রতি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ইঙ্গিত দিচ্ছে।
প্লেয়ার রিটেইনের সংখ্যা বাড়ানোর দাবি তামিমেরবিপিএলে প্রতিটি চক্র সাধারণত তিন বছরের জন্য হয়ে থাকে। এবারের চক্র শেষ হওয়ায় পরবর্তী নীতিমালা নিয়ে এখন আলোচনা চলছে। তবে দলগুলোর ফ্যানবেস ও প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতে প্লেয়ার রিটেইনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছেন তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে তামিম বলেন,"এত কষ্ট করে একটা ফ্যানবেস তৈরি করেছি আমরা। এটা সবাই চাইত প্রথম বিপিএল থেকে। আপনি যদি আইপিএলের উদাহরণ দেন, কোর প্লেয়াররা থেকে যায়। রিটেইন করার অপশন দেওয়া উচিত। যদি মাত্র একজনকে রিটেইন করা হয়, তাহলে এতদিন ধরে গড়ে ওঠা দল ও সমর্থন নষ্ট হয়ে যাবে। অন্তত ৫-৬ জনকে রিটেইনের সুযোগ দিতে হবে, তাহলে ফ্যানবেস আরও বাড়বে। আশা করি, সামনে এই নিয়ম রাখা হবে।”
বরিশালের ধারাবাহিক সাফল্যফরচুন বরিশালের বিপিএলের পথচলা বেশ স্মরণীয় হয়ে উঠেছে। ২০২৩ ও ২০২৪— টানা দুই মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল প্রতিবারই দলগত পারফরম্যান্সে উজ্জ্বল থেকেছে।
বিপিএলের পরবর্তী আসর সামনে রেখে দলগুলোর রোডম্যাপ তৈরি হচ্ছে। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দল গঠনের নীতিতে স্থায়িত্ব আনতে চাইছেন, যা বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে। এখন দেখার বিষয়, বিপিএল গভর্নিং কাউন্সিল তামিমের এই দাবির প্রতি কী ধরনের পদক্ষেপ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড