ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবির বিদায়ী সম্মাননা পেয়ে মনের কথাগুলো বললেন তামিম
বিপিএল ফাইনালের উন্মাদনার মাঝে একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জেতানোর পর বিশেষ সম্মাননা পেলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার হাতে তুলে দেয় বিশেষ স্মারক।
পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপক মাজহার উদ্দিন অমি আলাদা করে তামিমকে ডেকে নেন সম্মাননা গ্রহণের জন্য। স্মারক গ্রহণের পর আবেগঘন কণ্ঠে তামিম বলেন, “আমার জন্য দুর্দান্ত এক পথচলা ছিল। ১৭ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করা ছিল সত্যিই বিশেষ কিছু। ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখতাম। আমার চাচা আকরাম খান যখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং আইসিসি ট্রফি জিতেছিল, তখন পুরো দেশ যেভাবে উদযাপন করেছিল, সেই দৃশ্য দেখে ঠিক করেছিলাম আমিও ক্রিকেটার হব।”
তামিমের প্রয়াত বাবা ইকবাল খান ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্মৃতি মনে করে তামিম বলেন, “আমি আগেও বলেছি, আমার বাবার স্বপ্ন ছিল আমি ক্রিকেটার হব। দুর্ভাগ্যবশত তিনি আজ নেই। তবে আমি নিশ্চিত, দেশের হয়ে যা করেছি, তিনি থাকলে গর্ব অনুভব করতেন।”
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এই পথচলায় যারা পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, “আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। আমার চাচা আকরাম খান আমাকে পথ দেখিয়েছেন ক্রিকেটার হওয়ার। গত ১৭ বছর তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবে বিষয়টা এমন নয়। ক্রিকেটার হওয়া এত সহজ কিছু নয়। আপনি যতই ক্ষমতাধর হন, মাঠে পারফর্ম না করতে পারলে জায়গা হারাবেনই।”
আলাদা করে চাচা আকরাম খানকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “তিনি আমাকে শিখিয়েছেন ক্রিকেট কী। আমি আমার স্ত্রী, সন্তান, কোচ ও দলের সবার প্রতি কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া আমার পথচলা এত সুন্দর হতো না।”
এই সম্মাননা গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় বললেন তামিম ইকবাল। তবে দেশের ক্রিকেট ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে একজন সফল ওপেনার ও নেতা হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল