ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বিপিএল ফাইনাল ম্যাচের টস
ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায়। কিন্তু দুপুর দুইটা থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দর্শকদের ভিড়। উপলক্ষ্য এবারের বিপিএলের ফাইনাল। গ্যালারিও খুলে দেয়া হয়েছে তিনটা নাগাদ। মাঠের গ্যালারিতে কেবল লাল রঙের আধিক্য সাথে ‘বরিশাল! বরিশাল!’ স্লোগান। মিরপুরের লাল সমুদ্রে চিটাগং কিংসের যৎসামান্য যা দর্শক এসেছেন তাদের আলাদা করাও মুশকিল।
এমন দারুণ দর্শক সমর্থন সাথে নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বরিশাল। এক ম্যাচের জন্য আসা জিমি নিশামের খেলার কথা শোনা গেলেও উইনিং কম্বিনেশনই ভরসা রেখেছেন তামিমরা।
এক যুগ পর বিপিএলে ফিরেই ফাইনাল খেলতে নামা চিটাগংয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ের নায়ক আলিস আল ইসলাম ছিটকে গেছেন পায়ের চোটে। তার বদলে একাদশে এসেছেন নাঈম ইসলাম।
সব মিলিয়ে এক আসরে টানা চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে লিগ পর্বে খেলেছে দুই ম্যাচ। আর গত ০১লা ফেব্রুয়ারি প্রথম কোয়ালফায়ারে চিটাগংকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে বরিশাল।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডাভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, , রিশাদ হোসেন, এবাদত হোসেন ও মোহাম্মদ আলী।
চিটাগং একাদশ: পারভেজ হোসেন ইমন, খাওয়াজা নাফে, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, হুসাইন তালাত, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড