ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আজ ফাইনালে চিটাগাংয়ের সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। আজ (৭ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
বরিশালের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, যিনি নিজেও চট্টগ্রামের ছেলে। তবে তিনি মনে করেন, চট্টগ্রামের সমর্থকদের তাদের নিজ শহরের দল চিটাগাং কিংসকেই সমর্থন করা উচিত।
"যদি আমি সত্যি বলি, চট্টগ্রামের (মানুষদের) তাদেরই (কিংসকে) সাপোর্ট করা উচিত। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার (হাততালি দিতে) করতে পারে। কিন্তু চিটাগাং ফাইনাল খেলছে, চট্টগ্রামের মানুষ তাদের নিজেদের দল সাপোর্ট করবে, এটাই প্রত্যাশা করি।" — বলেছেন তামিম ইকবাল।
বরিশালের সমর্থন নিয়ে তামিমের কৃতজ্ঞতাবরিশালের হয়ে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তামিম। তিনি বলেন,
"আমরা খুবই সৌভাগ্যবান যে এমন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি, যাদের এত সমর্থন। চট্টগ্রাম, সিলেট, ঢাকা—যেখানেই খেলেছি, বরিশালের দর্শক সবসময় আমাদের পাশে ছিল। আমরা এটা নিয়ে গর্বিত।"
তিনি আরও যোগ করেন,
"বিপিএল নিয়ে আমাদের এমনই স্বপ্ন ছিল—একেকটা ফ্র্যাঞ্চাইজির আলাদা ফ্যানবেজ থাকবে। বরিশাল সেটি খুব সফলভাবে করতে পেরেছে, বিশেষত গত দুই বছরে। এবারও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, যেন ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি।"
চ্যাম্পিয়ন হলে লঞ্চে ট্রফি নিয়ে বরিশাল সফরের পরিকল্পনাবরিশাল যদি এবার চ্যাম্পিয়ন হতে পারে, তবে বিশেষ উদযাপনের পরিকল্পনাও রয়েছে তামিমদের।
"যদি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে তো পরিকল্পনা আছেই। গত বছরও ছিল, কিন্তু যেকোনো কারণে যাওয়া হয়নি। এবারও আমাদের ইচ্ছা আছে। আল্লাহ যদি রহমত করেন, তাহলে অবশ্যই লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাবো।"
এখন দেখার বিষয়, তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে স্বপ্ন পূরণ করতে পারে কি না!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড