ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাড়লো বিপিএলের প্রাইজমানি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে পুরস্কারের পরিমাণ আরও বেড়েছে। গতবার চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা প্রাইজমানি পেয়েছিল ফরচুন বরিশাল। এবার বিজয়ী দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালে তাদের প্রতিপক্ষ এক যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংস।
বৃহস্পতিবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শুধু চ্যাম্পিয়ন ও রানারআপই নয়, প্লে-অফ খেলা দলগুলোর জন্যও এবার থাকছে অর্থ পুরস্কার। সব মিলিয়ে এবারের আসরে প্রাইজমানির মোট পরিমাণ বেড়ে হয়েছে ২ কোটি ৩ লাখ টাকা।
কে কত টাকা পাবে?
চ্যাম্পিয়ন দল: ২ কোটি ৫০ লাখ টাকা (গতবার ২ কোটি টাকা ছিল)
রানারআপ দল: ১ কোটি ৫০ লাখ টাকা (গতবার ১ কোটি টাকা ছিল)
দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দল: ৬০ লাখ টাকা
এলিমিনেটরে হেরে বাদ পড়া দল: ৪০ লাখ টাকা
এছাড়াও এবারই প্রথমবারের মতো উদীয়মান ক্রিকেটার ও সেরা ফিল্ডারের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ দুটি ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন ৩ লাখ টাকা করে।
সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর জন্য বড় পুরস্কারএবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য থাকছে ৫ লাখ টাকা করে পুরস্কার। বর্তমানে রান সংগ্রহের দৌড়ে এগিয়ে আছেন নাঈম শেখ, আর উইকেট শিকারীতে এগিয়ে তাসকিন আহমেদ। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ২০ উইকেট পাওয়া খালেদ আহমেদও।
শুক্রবারের ফাইনালে বরিশাল ও চিটাগং কিংসের লড়াই শুধু ট্রফির জন্যই নয়, বিপিএলের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পুরস্কারের জন্যও হবে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড