ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইয়াশা সাগরকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো
বিপিএল ২০২৫-এর শুরু থেকেই কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরকে নিয়ে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। তবে টুর্নামেন্টের শেষ দিকে এসে তাকে আর দেখা যাচ্ছে না চিটাগং কিংসের সঙ্গে। প্লে-অফ পর্বে দল ফাইনালে উঠলেও ইয়াশা ছিলেন অনুপস্থিত, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইয়াশার বিষয়ে জানতে চাইলে চিটাগং কিংসের ম্যানেজার বলেন, "চুক্তি অনুযায়ী ৫০%+ পেমেন্ট তাকে দেওয়া হয়েছে। শেষ সপ্তাহে বাকিটা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আমাদের সঙ্গে করা চুক্তির শর্ত পূরণ করেননি। আমাদের পক্ষ থেকে সব ঠিক ছিল।"
চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এবার ইয়াশাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির মালিক সামীর কাদের চৌধুরীর পক্ষ থেকে সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর চিটাগং কিংস ও ইয়াশার মধ্যে হওয়া চুক্তির ৯ম ধারায় স্পন্সরদের বার্তা ও বিজ্ঞাপনসহ বিভিন্ন বিষয় ব্রডকাস্টিংয়ের শর্ত ছিল, যা ইয়াশা সাগর পূরণ করেননি।
চিটাগং কিংস জানিয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার ২ দিনের মধ্যে ইয়াশাকে জবাব দিতে হবে, অন্যথায় তারা আইনি পদক্ষেপ নেবে। এখন দেখার বিষয়, ইয়াশা এ বিষয়ে কী জবাব দেন এবং চিটাগং কিংস পরবর্তী পদক্ষেপ কী নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড