ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের
সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো কনটেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই ১০ বছর পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন।
আরব আমিরাতের সরকারি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে সরকার।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।
আগ্রহী কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের জন্য মানও নির্দিষ্ট করে দিয়েছে আমিরাতের সরকার। এর মধ্যে রয়েছে যেসব ক্রিয়েটরের কনটেন্ট সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কনটেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম, যারা কনটেন্ট তৈরির জন্য পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যেসব কনটেন্টের ফলে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন-কেবল তাদেরকে দেয়া হবে গোল্ডেন ভিসা। আমিরাতের কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসা পেতে হলে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রথমে ক্রিয়েটরস এইচকিউ নামের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি নিজের ই-মেইল ঠিকানাও প্রদান করতে হবে।
আবেদনপত্র পূরণ করে জমা দেয়ার পর তা যাচাই করবে ক্রিয়েটরস এইচকিউ টিম এবং যারা ভিসার জন্য যোগ্য, তাদের ই-মেইলে জানিয়ে দেয়া হবে। ক্রিয়েটরস এইচকিউ থেকে ফলাফল আসার পর শুরু হবে এ সংক্রান্ত অন্যান্য ধাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড