ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখা দর্শকদের জন্য দুর্লভ সুযোগ। তাই এমন ম্যাচের টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই ভক্ত-সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় তীব্র উন্মাদনা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও এর ব্যতিক্রম হয়নি। এক ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট!
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় সোমবার, স্থানীয় সময় বিকেল ৪টায়। অনলাইন এবং টিকিট বুথ—দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হতেই হুমড়ি খেয়ে পড়েন হাজারো দর্শক। চাহিদার শীর্ষে থাকা এই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে যায় মাত্র এক ঘণ্টার মধ্যেই।
টিকিটের জন্য অনলাইনেও চলেছে তীব্র প্রতিযোগিতা। বহু দর্শক এক ঘণ্টার বেশি সময় অনলাইনে চেষ্টা করেও টিকিটের নাগাল পাননি। আইসিসির ওয়েবসাইট থেকে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি ভারত-বাংলাদেশ, ভারত-নিউজিল্যান্ড এবং সেমিফাইনালের টিকিটও দ্রুত শেষ হয়ে গেছে।
আট বছর পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তানে খেলতে রাজি হয়নি। ফলে হাইব্রিড মডেলে আয়োজিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো—পাকিস্তান এবং দুবাইতে ভাগ করে দেওয়া হয়েছে সূচি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে আগুনঝরা লড়াই, আর গ্যালারিতে দর্শকদের উত্তেজনার ঢেউ। এবারও সেই উত্তেজনার সাক্ষী হতে উন্মুখ ক্রিকেটপ্রেমীরা। এখন শুধু মাঠের লড়াই দেখার অপেক্ষা!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড