ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আরাফাত সানি
বিপিএলে তীব্র বিতর্ক : বোলিং অ্যাকশন নিয়ে শঙ্কা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ সন্দেহে রিপোর্ট করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল পর্যন্ত তিনি পরীক্ষা না দিয়েও খেলতে পারবেন।
বিসিবির তত্ত্বাবধানে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেন সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু, যিনি বর্তমানে চিটাগং কিংস দলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। যেহেতু চিটাগং কিংস এখনও প্রতিযোগিতায় টিকে আছে, তাই বিসিবি নাসুর অনুপস্থিতির কারণে বিতর্ক এড়াতে সানিকে এক সপ্তাহের সময় দিয়েছে।
বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে সানির বিপক্ষে রিপোর্ট করা হয়। সেদিন তিনি ৪ ওভার বোলিং করে ৪১ রানে ১ উইকেট শিকার করেছিলেন। এছাড়া, প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও অংশ নেন সানি, যেখানে তিনি দুই ওভার বোলিং করে ১১ রান দেন, তবে কোনো উইকেট নেননি।
এর আগে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও সন্দেহের তালিকায় ছিল। আলিস পরীক্ষায় উত্তীর্ণ হলেও, তার দ্রুত পরীক্ষার ফলাফল নিয়ে সমালোচনা হয়। সানির ক্ষেত্রে তাই বোর্ড আরও সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার পর ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে দেশে ফিরতে হয়েছিল আরাফাত সানিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড