ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলার জন্য এসেছিলেন তিনি এবং টুর্নামেন্টে নেহাৎ মন্দ করেননি। অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
দুর্বার রাজশাহীকেও নিয়ে গিয়েছিলেন প্লে-অফের দোরগোড়ায়। তবে মাঠের বাইরের ঘটনাগুলোতে দলের বাকিদের মতো ভুগতে হয়েছে তাকেও। শেষমেশ দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা।
ঢাকা পোস্টসহ দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। আর বিদায়ের সময় নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। সঙ্গে উল্লেখ করেছেন, গত ৫ সপ্তাহ একেবারেই ভোলার মতো নয়।
নিজের ফেসবুক স্ট্যাটাসে বার্ল লিখেছেন, "নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো নয়। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।"
চলতি আসরে দুর্বার রাজশাহী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিংসে ব্যাট করে ১ ফিফটির সাহায্যে করেছেন ২৯৩ রান এবং বল হাতে পেয়েছেন ৭ উইকেট। মাঝে ১ ম্যাচে বেতন ইস্যুতে ম্যাচ বর্জন বাদ দিলে পুরোটা সময় ছিলেন দলের অংশ হয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড