ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষে গুরুতর সমস্যার কথা শিকার করলেন : জয়সূরিয়া
MD: Maruf Hosen
Senior Reporter
অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের শট সিলেকশন এবং পরিস্থিতি মোকাবিলায় সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ সানাথ জয়সূরিয়া। তিনি বলেন, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শুরু ভাল করলেও দীর্ঘ ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, যা তাদের বড় স্কোর তৈরি করতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
জয়সূরিয়া আরও জানান, "সত্যি বলতে, শট সিলেকশনে গুরুতর সমস্যা ছিল এবং কিছু খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারেননি। তারা অভিজ্ঞ, তাই তাদের আরও পরিণত হতে হবে। তারা অনেক ক্রিকেট খেলেছে এবং জানার কথা ছিল কীভাবে খেলতে হবে। আমি তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তবে এখন আরও বিস্তারিত আলোচনা করতে হবে।"
তিনি বলেন, "উইকেট নিয়ে আমরা কোনো অজুহাত দিতে পারি না, কারণ গলে এমন ভাল উইকেট অনেক দিন পর দেখা গেছে, বিশেষত তৃতীয় ও চতুর্থ দিনে।"
জয়সূরিয়া উল্লেখ করেন, "আমাদের বড় সমস্যা হচ্ছে, ব্যাটাররা যখন শুরু করে, তখন তারা দীর্ঘ ইনিংস খেলতে পারছে না। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেমন উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ এবং জশ ইনগ্লিস নিজেদের শুরু ভালো করে বড় সেঞ্চুরি বানিয়েছে। আমাদের ব্যাটসম্যানদেরও এই রকম কনভার্শন করতে হবে, তবে আমরা এতে ধারাবাহিক নয়। আমাদের ক্রিকেটারদের এই পরিবেশ কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে।"
শ্রীলঙ্কার স্পিনাররা সাধারণত ধীরগতিতে বল করলেও, অস্ট্রেলিয়ার স্পিনাররা তুলনামূলকভাবে দ্রুত বল করছিলেন। জয়সূরিয়া বলেন, "আমরা আমাদের স্পিন আক্রমণে ধীরগতিতে বল করতে অভ্যস্ত, তবে এ ম্যাচে সেটা কার্যকর হয়নি। অস্ট্রেলিয়ার স্পিনাররা একটু দ্রুত বল করছিল, যা তাদের সফলতার একটি কারণ ছিল। আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে।"
এছাড়া, শ্রীলঙ্কার প্রথম ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে ৫০ বা তার বেশি বল খেলা ছিলেন দিনেশ চান্দিমাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড