ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাব্বিরের জন্য অনেক বড় সুখবর
এক সময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সাব্বির রহমান, তবে গত বিপিএলে দল না পাওয়ার পর তার জন্য অনেক কঠিন সময় চলে এসেছিল। এবারের বিপিএল ছিল তার জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ, আর ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়ে এই সুযোগ দিয়েছিল।
প্রথমদিকে একাদশে সুযোগ না পেলেও, সাব্বির পরবর্তীতে সুযোগ পেয়ে তা পুরোপুরি কাজে লাগিয়েছেন। ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি একাদশে স্থায়ী জায়গা পেয়ে যান। তার এমন পারফরম্যান্স দেখে ভক্তরা তাকে আবার জাতীয় দলে দেখতে চাইছেন।
আজ ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচে সাব্বির ২০ রান করেন এবং পরে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি আসলে টি-টোয়েন্টি প্লেয়ার। ওয়ানডেতে ৬-৭ নম্বরে খেলি, সেখানে ১০ ওভার পাই। টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাটিং করি, ২০ ওভারই পাই।"
সাব্বির আরও বলেন, "টিম ম্যানেজমেন্ট যেখানে আমাকে সুযোগ দেবে, আমি সেখানেই চেষ্টা করব। বিপিএলে ভালো খেলেছি, জানি না পরবর্তীতে কী হবে, তবে আমি চেষ্টা করব অনুশীলন ধরে রাখতে। জাতীয় দলে খেলার পরিকল্পনা তো সব সময়ই রয়েছে।"
তার মেধার অপচয় হয়েছে কিনা—এ বিষয়ে প্রশ্নের উত্তরে সাব্বির বলেন, "অপচয় হয়নি, আমার যা রিজিক ছিল, তা পেয়েছি। কেউ বলতে পারবে না যে সে ৬টা ছয় মারতে পারবে। আমি চেষ্টা করেছি, কখনও সফল হই, কখনও ব্যর্থ। পারফর্ম না করার কারণে বাদ পড়েছি।"
তিনি আরও জানান, "মাঝে গ্যাপ পড়েছিল, তবে বিপিএলে ভালো খেলছি। যদি সুযোগ পাই, আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। পরবর্তী কাজ হলো অনুশীলন করা, নিজেকে প্রস্তুত রাখা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল