ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় এসেছে, বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু নিয়ে। প্রায় প্রতিটি বিপিএলেই এই সমস্যা দেখা দিলেও এবারে তা আরও তীব্র হয়ে উঠেছে। বেশ কিছু ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বাতিল করেছেন, এমনকি বিদেশী ক্রিকেটারদের ম্যাচে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা গেছে।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা উঠেছে, কারণ তারা এখন পর্যন্ত নিজেদের ক্রিকেটারদের টাকা পরিশোধ করেনি। বিপিএল দেশের অন্যতম বড় ক্রিকেট আসর, যেখানে দেশি-বিদেশি ক্রিকেটাররা অংশ নেন, ফলে বিশ্ব মিডিয়ার নজরও থাকে এই লিগের উপর। এমন পরিস্থিতিতে পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া বিতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের সম্মানকে ক্ষুণ্ণ করেছে। এ বিষয়ে আজ বিসিবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছিল এই অভিযোগের সুষ্ঠু সমাধান খুঁজতে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমের সামনে বলেন, "আমরা রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে পারিশ্রমিক পরিশোধ করবেন। তবে, যদি তিনি এটা না করেন, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও জানান যে, বিপিএলের আয়োজনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ বলেন, "এনএসসি থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন কমিটি গঠন করবে। সরকার এই বিষয়ে বিসিবিকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে এবং আমরা যত দ্রুত সম্ভব এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড