ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ড থেকে প্রস্তাব পেলেন টাইগার ক্রিকেটার শরিফুল ইসলাম
চলতি বিপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। বিপিএলের শুরুতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এখন নিজের পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। এমনকি, এই পারফরম্যান্সের সুবাদে এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসর শুরু হবে ২৯ মে এবং ১৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে। জানা গেছে, মে মাসের শেষ দিক থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত শরিফুল ইসলামকে দলে চায় ইংল্যান্ডের এসেক্স ক্রিকেট ক্লাব।
তবে শরিফুলের খেলতে যাওয়া নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পাওয়ার উপর। এর আগেও তিনি আইপিএলে খেলার জন্য ডাক পেয়েছিলেন, কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিসিবি তাকে এনওসি দেয়নি।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, "সে আমাদেরকে এখনও কিছুই জানায়নি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এটি (টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা) বিবেচনা করব।"
তবে, শরিফুলের ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা পুরোপুরি বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ ওই সময় বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। বিশেষ করে পাকিস্তান সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে। তাছাড়া, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও রয়েছে।
এদিকে, ইনজুরি ও ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তবে তিনি এই বিষয়ে কোনো আক্ষেপ প্রকাশ করেননি। চলতি বিপিএলে তিনি এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন। এর আগে তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং শ্রীলঙ্কার এলপিএলেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড