ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নতুন সিদ্ধান্ত : ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স
শেষবার তাকে ক্রিজে দেখা গিয়েছিল বছর চারেক আগে। এরপর দীর্ঘ সময় ধরেই খেলার বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। মাঝে অনেকবারই শোনা গিয়েছিল, খেলায় ফিরতে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। অবশেষে সবাইকে চমকে দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন এবি।
এবি অবশ্য আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন না। আগামী জুলাইয়ে হতে যাওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে’ দেখা যাবে তাকে। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামবেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ থাকবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাবেক ক্রিকেটাররা।
ক্রিকেটে ফেরার খবরটা নিজেই নিশ্চিত করেছেন ডি ভিলিয়ার্স, ‘আমি আজ খুই আবেগপ্রবণ হয়ে একটা বার্তা দিচ্ছি। খবরটা খুবই বড়। চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। এর পেছনে কারণ ছিল, আমি আর খেলার তাড়না অনুভব করছিলাম না। এরপর অনেকটা সময় কেটে গেছে। আমার ছেলেরাও খেলা শুরু করেছে। আমি বাগানে প্রচুর ক্রিকেট খেলি। এখন আবার নতুন করে মাঠে নামার ইচ্ছা জেগেছে।’
হোক না সাবেকদের নিয়ে টুর্নামেন্ট, চার বছর পর হঠাৎ করে মাঠে নামতে কিছু তো প্রস্তুতির ব্যাপার আছে! এবি বলছেন, এখন থেকেই প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন তিনি, ‘পাঁচ দেশের এত কিংবদন্তির বিপক্ষে মাঠে নামতে তর সইছে না। আমি এখনই জিমের পথে রওনা দিচ্ছি, সাথে নেটের দিকেও!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড