ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে লজ্জার ১৬ কলা পূর্ণ হলো, টাকা না পেয়ে ম্যাচ বয়কট করলো ক্রিকেটাররা
একাদশ বিপিএলকে বারবার লজ্জায় ফেলেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি। আজ হয়তো লজ্জার সর্বোচ্চ পর্যায় দেখা গেল! চুক্তির টাকা না পাওয়ার কারণে ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। যাতে বিসিবির অনুমতি নিয়ে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজিয়ে মাঠে নেমেছে রাজশাহী।
এবারের বিপিএলে পেমেন্ট ইস্যু নিয়ে বারবার সমালোচিত হয়েছে দুর্বার রাজশাহী। বারবার সময় নিয়েও পেমেন্ট দিতে না পারার কারণে এর আগে অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রামে টিম হোটেলের বিল দিতে না পেরেও খবরের শিরোনাম হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আজ সকালে শোনা গেল, ঢাকাতে যে হোটেলে উঠেছিল দলটি সেই হোটেল পরিবর্তন করতে হয়েছে। সময়মতো হোটেল বিল পরিশোধ করতে পারেনি বলে।
বিজ্ঞাপনআজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা রাজশাহীর। এই ম্যাচের আগে শোনা গেল বড় ঘটনা। বিদেশি ক্রিকেটাররা খেলতেই নামলেন না রাজশাহীর হয়ে।
জানা গেছে, বারবার সময় নিয়ে এখন চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আজ খেলতে নামতে অস্বীকৃতি জানিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।
অথচ, বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটা ম্যাচে সর্বনিম্ন দুইজন বিদশি ক্রিকেটারকে থাকতে হয় দলগুলো একাদশে। এই সংখ্যাটা সর্বোচ্চ চারজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে আজ ম্যাচ খেলার আবেদন করেছে দুর্বার রাজশাহী। সার্বিক পর্যালোচনা করে সেই আবেদন গ্রহণ করা হয়েছে।
রায়ান বার্ল, মোহাম্মদ হারিসদের মতো বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে মোহর শেখ, মিজানুর রহমানের মতো ক্রিকেটারদের দিয়ে একাদশ পূর্ন করেছে রাজশাহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড