ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে একটু পর ম্যাচ শুরু এখনও মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
আর কিছুক্ষণ পরই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে।
টস শুরুর আধা ঘণ্টা আগেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে ওয়ার্ম আপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। গুঞ্জন রয়েছে, দলটির কোনো বিদেশি ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।
এদিকে, রাজশাহীর দেশি ক্রিকেটারদের ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিতে দেখা গেছে। এ ছাড়া দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী, দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছিল দুর্বার রাজশাহীর নাম। আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএল। এরই মধ্যে আবারও আলোচনায় বিতর্কিত রাজশাহী। দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রাপ্তির খবর শোনা যাচ্ছে। খাম হাতে এই ছবিটি পোস্ট করেছেন বিজয়।আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। শোনা যাচ্ছে হোটেল বিল বকেয়া থাকায় এমন আচমকা ঠিকানা বদল করা হয়ে থাকতে পারে।
রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের গুঞ্জনের মধ্যেই অবশ্য দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড