ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট : চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন বাটলার
ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার বলেছেন, তিনি কোনো দেশের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে নন। আফগানিস্তানে নারীদের ক্রিকেটসহ সব ধরনের নারীদের খেলাধুলা নিষিদ্ধ হওয়ার পর থেকেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আহ্বান জানিয়েছিলেন শতাধিক ব্রিটিশ সংসদ সদস্য।
২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বয়কট করে অস্ট্রেলিয়া। তখনই ১৬০ জন ব্রিটিশ সংসদ সদস্য ইংল্যান্ড বোর্ডকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন। তবে ইসিবি এই চিঠির জবাবে জানায়, তারা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসির ওপর ছেড়ে দিতে চান।
এখন, ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে বাটলার বলেছেন, বয়কট কোনো সমাধান হতে পারে না। তিনি জানান, "একজন ক্রিকেটার হিসেবে আমি রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যতটা সম্ভব অবগত থাকার চেষ্টা করি। তবে বিশেষজ্ঞরা হয়তো আরও ভালো জানেন। আমি বোর্ড এবং অন্যদের সাথেও এই বিষয়ে আলোচনা করেছি। আমার মনে হয় বয়কট কোনো সমাধান হতে পারে না।"
এর আগে ২০০৩ বিশ্বকাপে নিরাপত্তার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ইংল্যান্ড, যেটি তাদের টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। সে সময় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ না খেলতে ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইনের ওপর চাপ ছিল বলে গুঞ্জন ছিল।
তবে, বাটলার বলেন, "আমাদের দলের সদস্যরা এই বিষয়ে খুব বেশি চিন্তিত নয়। আমরা এসব নিয়ে আরও জানার চেষ্টা করছি। খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন না যে রাজনৈতিক পরিস্থিতি খেলাধুলায় প্রভাব ফেলুক।" তিনি আশাবাদী, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে এবং একটি দারুণ টুর্নামেন্ট খেলবে।
ইংল্যান্ড এবং আফগানিস্তান আগামী ২৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে লাহোরে মুখোমুখি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড