ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দলের সাবেক অধিনায়কের সম্পদ জব্দের নির্দেশ: ফ্ল্যাট, জমি ও গাড়ি বাজেয়াপ্ত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার লালমাটিয়ার ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও তার ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্যের আবেদনের পর শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
দুদক জানিয়েছে, নাঈমুর রহমান দুর্জয় এমপি থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে চার কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
তদন্ত কর্মকর্তার মতে, দুর্জয়ের নামে থাকা ১৩টি ব্যক্তিগত ও ৯টি ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকা জমা এবং ৪৬ কোটি টাকার বেশি উত্তোলন সন্দেহজনক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭, এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর অধীনে মামলা করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে জানা গেছে, নাঈমুর রহমান দুর্জয় তার সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে আদালত তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড