ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এটাই তাসকিনের জীবনের সবচেয়ে সেরা সুযোগ
দল দুর্বার রাজশাহীর অবস্থা সুবিধার নয়। তবে স্পিডস্টার তাসকিন আহমেদ আছেন দুর্বার ফর্মে। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২০ উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন, ধারেকাছেও নেই অন্য কেউ।
দ্বিতীয় স্থানে থাকা আবু হায়দার রনির উইকেটসংখ্যা ১৩। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে হয়ত সর্বোচ্চ উইকেটশিকারী হতে যাচ্ছেন তাসকিনই। তবে এখানে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাসকিনের সামনে। যে গতিতে ছুটছেন, তা চালিয়ে যেতে পারলে একটি রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলে দিতে পারেন তাসকিন।
বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় স্থানে আছেন কেভন কুপার। ২২ উইকেট নিয়েছিলেন তিনি, ২০১৫-১৬ মৌসুমে বরিশাল বুলসের হয়ে। এছাড়া ২২ উইকেট আছে আরও কয়েকজনের। ২০১৭-১৮ মৌসুমে ঢাকার হয়ে সাকিব এবং ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে তাসকিন শিকার করেছিলেন ২২ উইকেট। এবারের আসরে তাসকিনের বাকি আছে আরও ৩টি ম্যাচ, উইকেটসংখ্যা ২০। চোটে না পড়লে আর পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখতে পারলে সবাইকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তাসকিনের সামনে।
বিপিএলের এক আসরে একাধিকবার ২০ উইকেট নিতে পারা তৃতীয় বোলার হয়েছেন তাসকিন আহমেদ। এর আগে সাকিব এবং রুবেল হোসেনের ছিল এই কীর্তি। সাকিবের ২৩ উইকেটের রেকর্ড ছাড়াতে তাসকিনের দরকার আর ৪ উইকেট, ম্যাচ বাকি আছে ৩টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড