ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যে কারনে গলায় দড়ি দিয়ে মরার কথা বললেন: তাসকিন
চলমান বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন আহমেদ। দলের ফলাফল ওঠানামা করলেও নিজের ফর্ম ধরে রেখে ব্যাটারদের ভীতি হয়ে উঠেছেন এই তারকা পেসার। তবে তারকা এই বোলারের পারফরম্যান্স সত্ত্বেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাননি তাসকিন।
পিএসএলে দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে তাসকিন বলেন, "না, আপসেটের কী আছে? যদি জাতীয় দলের হয়ে ভালো খেলি, আর যেখানেই খেলি ভালো করতে পারি, সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যাওয়া হয়নি। এটা যদি আপসেটিং হতো, তাহলে তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ছাড়া কিছু থাকত না। তাই আপসেট না। তকদিরে যা আছে সামনে আসবে, ইনশাআল্লাহ।"
তাসকিনের ইতিবাচক মানসিকতার ঝলক দেখা গেল তার অধিনায়কত্বেও। গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। তবে অধিনায়কত্বের প্রথম ম্যাচে দল বড় ব্যবধানে হেরে যায় চিটাগং কিংসের কাছে। ম্যাচে নিজের পারফরম্যান্স এবং দলের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, "শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু পাঁচটি ক্যাচ মিস করেছি। ১৯০-এর জায়গায় যদি ১৬০-১৭০ হতো, তাহলে হয়তো ভিন্ন ফল হতে পারত। দিনটা খারাপ গিয়েছে। এমন আরও দিন আসতে পারে। তবে আল্লাহ যদি সুস্থ রাখেন, সামনে আরও ভালো খেলার সুযোগ আসবে।"
আইপিএল নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাসকিনের বাবার ইচ্ছা, তিনি তার ছেলেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখতে চান। এ প্রসঙ্গে তাসকিন সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেন, "আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় ভালো খেলা।"
আইপিএলে এবারও তার ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে তাসকিন বলেন, "নরমালি এজেন্টদের সঙ্গে কথা হয়। এখন পর্যন্ত সরাসরি আমার সঙ্গে কোনো কথা হয়নি। হয়তো কারও ইনজুরি হলে ডাকতে পারে।"
তাসকিনের আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব তার ক্যারিয়ারের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। বিপিএলে নিজের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি জাতীয় দলের হয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই পেসার। তার মতে, সাফল্য তকদিরের ওপর নির্ভরশীল, তবে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড