ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে ক্রিকেটারদের যে বিষয়ে কিছুেই জানে না বিসিবি
শুক্রবার জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্রই পাননি কোনো ক্রিকেটার। যেটি মূলত দিয়ে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম নিজেই এ ব্যাপারে অবগত নন।
বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে আসরের মাঝপথে এসে তাদের নতুন পরিকল্পনা আর তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার ব্যাপারে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘না (অবগত নই)। সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।’
স্বাভাবিকভাবেই তখন পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল কি না? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ। মিঠু বলেন, ‘যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে।’
মিঠু জানিয়েছেন পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা অভিযোগ করলে ব্যবস্থা নেবে বিসিবি। তিনি বলেন, ‘সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব।’
একই প্রসঙ্গে ফাহিম বলেন, ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে… (সমাধান করা হবে)।’
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রত্যাশামতো সহযোগীতা পাচ্ছে না বিসিবি, এমনটাই জানালেন ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা তেমনই (সেরা বিপিএল আয়োজন) ছিল। আশা করেছিলাম, আমাদের এই যাত্রায় যারা যুক্ত হবেন, তারাও দায়িত্ব নেবেন। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি। তবে আমরা চেষ্টা করব বাকি যে সময় আছে, সেখানে এই পারিশ্রমিক ইস্যু বা অন্য যে কোনো বিষয় যেন আরও ভালো থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড