ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেদ্দায় শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম, নিলামে থাকছে বাংলাদেশের ১৩ ক্রিকেটার
২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায়, যা এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বাইরে কোনো শহরে আয়োজন করা হচ্ছে। নিলামটি হবে ২৪ ও ২৫ নভেম্বর, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। এ বছরের নিলামের জন্য মোট ১,৫৮৪ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে ১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের ১৩ জন খেলোয়াড়ও তালিকায় আছেন।
নিলামের স্থান হিসেবে জেদ্দাকে বেছে নেওয়া বিসিসিআই-এর জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আইপিএলের জনপ্রিয়তা আরও বাড়াবে।
২২ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়া–ভারতের প্রথম টেস্ট শুরু হবে। এর অর্থ, মেগা নিলাম হবে পার্থ টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন। নিলাম সামনে রেখে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জমা দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিসিআই। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে এবার ধরে রেখেছে ৪৬ জন খেলোয়াড়। নিলাম থেকে কেনা যাবে সর্বোচ্চ ২০৪ জন, এর মধ্যে বিদেশি কিনতে হবে ৭০ জন।
আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড়
দেশ খেলোয়াড়
দক্ষিণ আফ্রিকা-----৯১
অস্ট্রেলিয়া---------৭৬
ইংল্যান্ড--------৫২
নিউজিল্যান্ড--------৩৯
ওয়েস্ট ইন্ডিজ--------৩৩
আফগানিস্তান---------২৯
শ্রীলঙ্কা--------২৯
বাংলাদেশ----------১৩
নেদারল্যান্ডস-------১২
যুক্তরাষ্ট্র--------১০
আয়ারল্যান্ড----------৯
জিম্বাবুয়ে-----------৮
কানাডা---------৪
স্কটল্যান্ড------------২
আরব আমিরাত---------১
ইতালি-------------১
নিলামের জন্য বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে—৯১ জন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে যথাক্রমে ৭৬ ও ৫২ জন। আইসিসি সহযোগী দেশগুলো থেকে ৩০ জন খেলোয়াড় নাম জমা দিয়েছেন। সহযোগী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস থেকে সর্বোচ্চ ১২ জন, যুক্তরাষ্ট্র থেকে ১০, কানাডার ৪, স্কটল্যান্ডের ২ এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালির ১ জন করে থাকছেন।
সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। তবে প্রথমবার সৌদিতে হতে চলায় বিসিসিআইয়ের খরচ অনেক বাড়বে।
সৌদি সরকার বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার কথা অনেক আগেই জানিয়ে রেখেছিলসৌদি সরকার বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার কথা অনেক আগেই জানিয়ে রেখেছিলবিসিসিআইতবে সৌদিতে আইপিএল নিলাম আয়োজন করার সবচেয়ে বড় কারণ ক্রিকেটের পেছনে দেশটির বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা। বিসিসিআইয়েরও ইচ্ছা ছিল মধ্যপ্রাচ্যে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। তাই জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বিসিসিআইকে বাড়তি খরচ করতে হলেও ভবিষ্যতের জন্য তা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল