ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
৬,৬,৬,৪ ব্যাটিং ঝড়ে সেঞ্চুরি করলেন যুব টাইগার,৫ রানের আক্ষেপ থেকে গেলো ইমনের
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মাত্র ২৬ ওভার ব্যাটিং করতে পেরেছিল চট্টগ্রাম বিভাগ। ১ উইকেট হারিয়ে ১০৭ রান করে চটগ্রাম বিভাগ। আগের দিনই পারভেজ হোসেন ইমন ও সাজ্জাদুল হক রিপনের জুটি ছাড়িয়েছিল একশ। দ্বিতীয় দিন তারা ২২১ রানের জুটি গড়েছেন। আর তাতেই ৩৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চট্টগ্রাম বিভাগ।
জবাবে খেলতে নেমে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে ঢাকা। ৩৪৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা। ঢাকার হয়ে ১৩ রান করে আশিকুর রহমান ও ৯ রান করে জয় রাজ শেখ অপরাজিত আছেন। চট্টগ্রামকে জবাব দিতে এই দুই ব্যাটারের দিকেই তাকিয়ে থাকবে ঢাকা।
এদিন পারভেজ ৫ রানের আক্ষেপে পুড়েছেন। ১৪৪ বলে ৯৫ রান এসেছে তার ব্যাট থেকে। আক্ষেপটা আরও বেড়েছে রান আউট হয়ে। ইনিংসের ৫৪তম ওভারে তাইবুরের করা বল অন সাইডে ঠেলে রানের দৌড়েছিলেন পারভেজ। তবে রান নেবেন কি নেবেন না এমন সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েন দুজনই।
শেষ মুহূর্তে ক্রিজে ফিরে যেতেও চেষ্টা করেছিলেন পারভেজ। তবে অল্পের জন্য হয়নি। রান আউট হয়ে ব্যাট ছুঁড়ে মারতেও দেখা যায় বাঁহাতি এই ব্যাটারকে। তার ১৪৪ বলের ইনিংস থেমেছে ৯ চার ও ২ ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার সেরা ইনিংস।
আর তাতেই ভাঙে সাজ্জাদুলের সঙ্গে পারভেজের জুটি। যদিও এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি তুলে নেন সাজ্জাদুল। তার ইনিংস থেমেছে ১৮৫ রানে ১৩৯ রান করে। ১৮৫ বলে ১৪টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি। এরপর চট্টগ্রামের ব্যাটাররা আর বেশিদূর এগোতে পারেননি।
শাহাদাত হোসেন দিপুর ৩১, শামীম হোসেন পাটোয়ারির ৩৬ ও নাঈম হাসানের ২০ রানে ভর করে বিশাল পুঁজি নিশ্চিত করে চট্টগ্রাম। এদিকে ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল, এনামুল হক ও শুভাগত হোম। একটি করে উইকেট পান নাজমুল হোসেন অপু ও তাইবুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড