ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে সেমি ফাইনাল ম্যাচ শেষে যা বললেন বাংলাদেশের অধিনায়ক
বাংলাদেশ হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে। এই হারটি বিশেষভাবে হতাশাজনক ছিল কারণ ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ছিল জয়ের ওপর নির্ভরশীল। অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী প্রথম বলেই আউট হওয়ায় দলের রান সংগ্রহে ব্যাঘাত ঘটে, যা শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে আগেই হারের পর প্রতিশোধ এবং ফাইনালের স্বপ্ন নিয়েই বাংলাদেশ মাঠে নামে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ শুরুতে কিছুটা প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স দেখায়। উদ্বোধনী জুটিতে আব্দুল্লাহ আল মামুন ও জিসান আলম মিলে ১১ বলে ৩৮ রান সংগ্রহ করেন। মামুন ৪ বলে ১৬ রান করেন, যার মধ্যে ছিল একটি চার ও দুটি ছক্কা। তবে দ্রুতই আউট হয়ে যান তিনি। অপর প্রান্তে থাকা জিসান আলম ছিলেন আরও আক্রমণাত্মক, ১১ বলে ৩৬ রান করেন, যাতে ছিল একটি চার ও পাঁচটি ছক্কা। কিন্তু তার বিদায়ের পর রান তোলার গতি কমে যায়, যা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এমন শুরু সত্ত্বেও, দলের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানোই ছিল ম্যাচে হারের বড় কারণ।
ইনিংসের মাঝামাঝিতে মোহাম্মদ সাইফউদ্দিন ক্রিজে আসেন এবং দলের জন্য লড়াই চালিয়ে যান। তবে অধিনায়ক ইয়াসির আলী প্রথম বলেই আউট হয়ে গেলে দলের উপর চাপ আরও বাড়ে। আবু হায়দার রনি ৬ বলে ১৮ রান করে বিদায় নেন, আর পরে সোহাগ গাজী ছক্কা মেরে দারুণ শুরুর পরই পরের বলেই আউট হন। শেষপর্যন্ত সাইফউদ্দিন ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। শ্রীলঙ্কার বোলার থারিন্দু রত্নায়েকে একাই বাংলাদেশের চারটি উইকেট শিকার করেন।
১০৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা এবং শুরু থেকেই তাদের ওপেনিং জুটি আক্রমণাত্মক ব্যাটিং করে রান তুলতে থাকে। সাদুন উইরাকদি এবং ধনঞ্জয়া লক্ষণ প্রথম উইকেট জুটিতেই ৫৮ রান তুলে নেয়। লক্ষণ ৬ বলে ২৪ রান করে বিদায় নেন। উইরাকদি এরপর ১৬ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৫০ রান করলে তাকে অবসর নিতে হয়, তাই তিনি মাঠ ছাড়েন। উইরাকদি মাঠ ছাড়ার পর কিছুটা ছন্দ হারালেও, শ্রীলঙ্কা শেষ পর্যন্ত সহজেই জয় নিশ্চিত করে।
এই হারের ফলে হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো। আর এই স্বপ্ন ভঙ্গ হওয়ার পেছনে দায়ি যদি বলেন তাহলেন রনি। আবু হায়দার রনির ফিল্ডিং মিসের মাশুল গুনতে হয়েছে বাংলাদেশকে।
তবে ম্যাচ শেষে বাংলাদেশের হারের কারণ হিসেবে কাউকে দায়ি করতে চাননি বাংলাদেশ অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। তিনি বলেন আজকে আমাদের ভাগ্য আমাদের সহায় ছিল না। পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। দুই একটা ছোট খাটো ভুল না হলে হয়তো আমরা ফাইনাল খেলতে পারতাম।
তাছাড়াও নিজের ব্যাটিং নিয়েও হতাশ তিনি। আজকে আমি যদি ব্যাটিংয়ে ভালো করতে পারতাম হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারতো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড