ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বিপিএল শুরুর ও ফাইনাল ম্যাচের তারিখ ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথমে ২৭ ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার কথা বললেও পরে তিনদিন পিছিয়ে নতুন তারিখ চূড়ান্ত করেছে বোর্ড। এবারের আসরে অংশ নেবে মোট ৭টি দল, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।
গত ১৪ অক্টোবর ঢাকায় প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে এবারের বিপিএলে গত আসরের কয়েকটি দলকে দেখা যাবে না। রাজনৈতিক পট পরিবর্তন ও বিভিন্ন জটিলতার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলগুলো এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। এই পরিবর্তনের কারণে বিপিএল নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং দলগুলো নিজেদের স্কোয়াডের ওপর আরও মনোযোগ দিয়েছে।
তবে বিসিবি এখনও ম্যাচের নির্দিষ্ট সূচি প্রকাশ করেনি, যা শীঘ্রই ঘোষণা করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারও বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
বিপিএলের প্রতি আসরে টিকিট ক্রয় করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের। বিসিবির দায়িত্ব নিয়েই সমর্থকদের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন ফারুক আহমেদ। বোর্ড সভা শেষে বিসিবি নিশ্চিত করেছে এবারের মৌসুমে অনলাইন টিকেট অর্থাৎ ই-টিকেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাতে করে ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE