ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবশেষে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে ভেতরের খবর জানালেন বিসিবি প্রধান
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বর্তমানে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন। সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, তিনি অধিনায়কত্বে আর আগ্রহী নন এবং এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে জানিয়েওছেন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ গত ২৬ অক্টোবর রিপোর্ট করেছে যে, বোর্ডের এক কর্তার বরাতে শান্ত তার নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন।
এদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ (৩০ অক্টোবর) সাংবাদিকদের জানান, তিনি শান্তর কাছ থেকে কোনোভাবে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব পাননি। বরং তিনি এ বিষয়ে শান্তর সঙ্গে সরাসরি আলোচনা করতে চট্টগ্রামে উড়াল দিচ্ছেন। বোর্ডপ্রধানের মন্তব্যে স্পষ্ট হয়ে উঠছে যে, শান্তর সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয় এবং বোর্ডের পক্ষ থেকে তাকে অধিনায়ক হিসেবে ধরে রাখার চেষ্টা চলছে।
ফারুক আহমেদ আরও বলেন, "আমরা শান্তর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং তার মতামত জানার চেষ্টা করব।" এই পরিস্থিতিতে শান্তর অধিনায়কত্বের ভবিষ্যৎ এখনই বলা যাচ্ছে না, তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তারা তার নেতৃত্ব বজায় রাখতে আগ্রহী।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্স ও নেতৃত্বের চাপের মধ্যে এই আলোচনা ক্রিকেট মহলে উত্তেজনা তৈরি করেছে।
মিরপুর শেরেবাংলায় আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেছেন, 'কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কিনা আমি জানি না। সোস্যাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।
যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব। আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি। দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিত আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল ও পরসুর মধ্যে কোচ ও দলের সঙ্গে বসব এরপর আপনাদের জানাতে পারব।'
শান্তর নেতৃত্বে বাংলাদেশ দলের শুরুটা ভালো হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। তা ছাড়া, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন কথা বলে সমালোচনার শিকার হয়েছেন তিনি। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সবমিলিয়ে চাপ থেকে নিজেকে দূরে সরাতে এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে, সত্যিই শান্ত অধিনায়কত্ব ছাড়বেন কি না সেটা বোঝা যাবে বোর্ডপ্রধানের সঙ্গে বৈঠকের পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE