ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : সাকিবকে নিয়ে যে দাবি করছে বিসিবি প্রধান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানকে ঘিরে একাধিক বিতর্ক ও নিরাপত্তা ইস্যু নিয়ে দেশের ক্রিকেটে উত্তেজনা দেখা দিয়েছে। সাকিব চেয়েছিলেন মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে সাদা পোশাকে বিদায় নিতে। দেশসেরা এই অলরাউন্ডার দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগপ্রবণ বার্তায় জানিয়েছিলেন তার শেষ ইচ্ছার কথা। কিন্তু সাকিব বিরোধী আন্দোলন এবং নিরাপত্তা সংকটের কারণে তার ইচ্ছা বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলস্বরূপ, সাকিবের এই মাইলফলক ম্যাচটি খেলা হয়নি, আর তিনি দুবাই থেকে হতাশা নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।
আজ ৩০ অক্টোবর, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন। তিনি জানান, সাকিবকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। তার দাবি, সাকিবের না ফেরার পেছনে বিসিবির কোনো ভূমিকা নেই, বরং তারা চেয়েছিল দেশের মাটিতে সাকিব তার শেষ টেস্ট খেলুক। ফারুক আহমেদ বলেন, "বিসিবি সাকিবের দেশে ফেরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। তবে তার নিরাপত্তা ইস্যু এবং অন্য কিছু কারণে এটি সম্ভব হয়নি।"
সাকিবের টেস্ট থেকে বিদায় নেওয়ার এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বিসিবির ভূমিকা এবং সাকিব বিরোধী আন্দোলনকে দায়ী করছেন, আবার অনেকে মনে করছেন সাকিবের বিদায় ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে উভয়পক্ষের মধ্যে আরও সুসংহত সমন্বয়ের প্রয়োজন ছিল।
বিসিবির বোর্ড সভার আগে ফারুক আহমেদ বলেন, 'সাকিব শেষ টেস্ট খেলতে (ফিরতে পারেনি) এই ব্যাপারে একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসানদের ব্যাপার। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি। কিন্তু সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে, সে গত সরকারের একজন এমপি ছিল। এখানে কিছু সেন্টিমেন্ট আছে। সব মিলিয়ে সবার দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।'
বোর্ডপ্রধান আরও বলেন, আমি সাবেক ক্রিকেটার হিসেবে মনে করেছি যে, একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এজন্য আমি মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার। ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না। এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইনশৃঙ্খলা বাহিনী এতে জড়িত আছে। সুতরাং এটা সাকিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতটুকু ক্ষমতা আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।'
দেশের মাটিতে না খেলতে পারলেও আন্তর্জাতিক অ্যাওয়ে সিরিজে সাকিবকে ওয়ানডেতে পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন করা হয় বোর্ডপ্রধানের কাছে। কারণ চলমান সিরিজ শেষেই বাংলাদেশ দল উড়াল দেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে। সেই দলে সাকিব থাকবেন কিনা জানতে চাইলে বিসিবিপ্রধান বলেছেন 'দেখুন সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE