ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৫০ রান পার করলো দক্ষিণ আফ্রিকা,সর্বশেষ স্কোর
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০০ পেরিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। ১৪১ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৫৫২ রান করেছে প্রোটিয়ারা।
২ সেঞ্চুরি আর ৩ ফিফিটিতে এই রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে আছেন উইয়ান মুলদার ৭৯ রানে ও সেনুরান মুথাসামি ৫১ রানে। খেলা চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের। মূলত, প্রথম দিনই ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। নিরেট ব্যাটিং উইকেটে সারাদিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশ দলের বোলাররা।
প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন দু’জন। ১০৬ রান করে ত্রিস্টান স্টাবস আউট হয়ে গেলেও ১৪১ রান নিয়ে উইকেটে ছিলেন টনি ডি জর্জি। আজ দ্বিতীয় দিন সকালে জর্জি এবং বেডিংহ্যাম মিলে দক্ষিন আফ্রিকাকে অনায়াসে ৪০০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন।
জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক - তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে।
৩৮৬ থেকে ৩৯১- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর মুলদারের সঙ্গে রায়ান রিকেলটনের ৩২ রানের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। রিকেলটনকে (৪১ বলে ১২) রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতের ক্যাচ বানান ডানহাতি টাইগার পেসার।
তাইজুল ইসলাম একাই নেন বাকি ৫ উইকেট। এ নিয়ে ১৪তম বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE