ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অসুস্থ হয়ে আইসোলেশনে লিটন
চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত সদস্য লিটন দাসের। তিনি তীব্র জ্বরে আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে মাঠে নামতে পারেননি। লিটন দাসের অনুপস্থিতির কারণে মিরপুর টেস্টের একাদশ থেকে ৩টি পরিবর্তন নিয়ে চট্টগ্রাম টেস্টের দল সাজানো হয়েছে।
মিরপুর টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস, জাকের আলী অনিক এবং নাঈম হাসান। তাদের পরিবর্তে চট্টগ্রাম টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং নাহিদ রানা।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে জানান, লিটনের জ্বর থাকার কারণে তাকে একাদশে রাখা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশ দল নতুন করে সাজিয়ে মাঠে নামবে, আশা করা হচ্ছে যে পরিবর্তিত দলটি নিজেদের সেরাটা দিতে সক্ষম হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ভাইরাল জ্বরের লক্ষণ থাকার কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের। লিটনের অবস্থা সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘২৮ অক্টোবর সন্ধ্যা থেকে লিটনের হাই গ্রেড জ্বর দেখা দেয়। ২৯ অক্টোবর সকালে পরীক্ষা-নিরীক্ষা করে লিটনের জ্বরের ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে। বর্তমানে সে হোটেল রুমে আইসোলেশনে রয়েছে। তার শরীরে ব্যথা, দুর্বলতা এবং কাশি রয়েছে। যদিও সন্ধ্যার দিকে তার শরীরের তাপমাত্রা কমেছে।’
চট্টগ্রাম টেস্টে লিটনের বদলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাচ্ছে মাহিদুল ইসলাম অংকনকে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার অভিষেক ম্যাচ। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE