ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অধিনায়কত্ব করবেন কিনা,চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন তাইজুল
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন যে, তিনি নেতৃত্বের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত।
দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে প্রায় দশ বছর ধরে জাতীয় দলে খেলছেন তাইজুল, এবং তার অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় টেস্ট দলের নেতৃত্বের জন্য উপযুক্ত একজন প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। শান্তর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পর, বিসিবি শিগগিরই নতুন অধিনায়ক ঘোষণা করবে, এবং তাইজুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের নেতৃত্বে দলকে এগিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে।
দেখা যাক, বিসিবি এই দায়িত্ব কার কাঁধে তুলে দেয় এবং টেস্ট দলকে নতুন পথে পরিচালিত করতে কাকে বেছে নেয়।
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দিন সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। তার কাছে জানতে চাওয়া হয় নেতৃত্বের প্রস্তাব যদি বোর্ড থেকে আসে তাহলে তিনি সেটি গ্রহণ করবেন কিনা। উত্তরে তাইজুল বলেন, ‘১০ বছর ধরে যেহেতু খেলছি, পুরোটাই তৈরি (নেতৃত্বের প্রস্তাব গ্রহণের জন্য)।’
এর আগে তার কাছে জানতে চাওয়া হয় টেস্টে দুইশ উইকেট পাওয়া এই স্পিনার দলের সিনিয়র হিসেবে কতটুকু অবদান রাখেন? অধিনায়কদের তিনি কীভাবে সহযোগিতা করেন তা নিয়েও জানতে চাওয়া হয়।
জবাবে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ; সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’
‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজেশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো; এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE