ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
পারেনি বাংলাদেশ, পারলো না শ্রীলঙ্কাও এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন
ইমার্জিং টিমস এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আফগানিস্তান ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার ১৩৩ রানের জবাবে আফগানিস্তান ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে, মাত্র ১৫ রানের মধ্যে হারায় ৪ উইকেট। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে কিছুটা সামলে উঠলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় লঙ্কানরা। তাদের পক্ষে অ্যারাকচিগে সর্বোচ্চ ৬৪ রান করেন ৪৭ বলে। অন্যদিকে নিমেশ ভিমুখথি ২৩ রানের একটি ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আফগানিস্তান তাদের ওপেনার যুবায়েদ আকবরিকে হারায়। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যায় দলটি। রাসুলি ২৪ রান করে আউট হলেও করিম জানাতের ৩৩ রানের ইনিংস ও সিদিকুল্লাহ আতালের ৫৫ রানের অপরাজিত ইনিংস দলকে জয়ের পথে নিয়ে যায়। শেষ দিকে মোহাম্মদ ইসহাক ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানকে সহজ জয় এনে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE