ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
'স্যরি ভারতীয় ক্রিকেট বোর্ড' ভাইরাল সেই তথ্য,আলোচনার ঝড় তুঙ্গে
ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর শামি ভারতীয় দল থেকে বাদ পড়ার প্রসঙ্গে লিখেছেন, "দুঃখিত বিসিসিআই..."। তাঁর এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়।
শামি গত বছরের (২০২৩) নভেম্বরে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের ফাইনালে গোড়ালিতে চোট পান। এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর একটি অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, কিন্তু এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি।
এদিকে, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারায় ভারতীয় দল ১২ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল। ২০১৩ সাল থেকে ভারতের টানা ১৮টি ঘরের মাঠের সিরিজ জয়ের রেকর্ড এই পরাজয়ে ভেঙে যায়। শামির অনুপস্থিতি বোলিং বিভাগে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
শামির পোস্টটি ইঙ্গিত দেয় যে তিনি নিজেও দলে না থাকায় হতাশ এবং পুনর্বাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করে মাঠে ফিরতে চান।
সোমবার শামি দাবি করেছেন, তাঁর আর ব্যথা নেই। এর আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা শামির চোট নিয়ে মুখ খুলেছিলেন। এমাসের গোড়ার দিকে জানা গিয়েছিল, গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে শামি জাতীয় দলে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। তিনি এখন ফোলা হাঁটুর সমস্যায় ভুগছেন। যাইহোক, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিসিসিআই শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে, তাড়াহুড়ো করতে চায়নি। আর, এই কারণেই শামিকে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দলে রাখা হয়নি।
শনিবার, শামি তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়া দেখানোর জন্য একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় বিসিসিআই এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে শামি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শীঘ্রই ক্রিজে ফিরবেন।
এই ব্যাপারে শামি বলেছেন, 'আমি চেষ্টা চালাচ্ছি। দিনে দিনে আমার বোলিং, ফিটনেসের সঙ্গে আরও ভালো হচ্ছে। ম্যাচের জন্য তৈরি হওয়া এবং ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। সমস্ত ক্রিকেট ভক্ত এবং বিসিসিআইয়ের কাছে দুঃখিত! তবে আমি খুব শীঘ্রই লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব। আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল।'
শামির দাবি যে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহের শুরুতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে, শামি ৬ নভেম্বর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন। রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে তিনি খেলতে পারেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ ফাস্ট বোলার তাঁর ফিটনেস প্রমাণ করতে পারলে, অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে নিতে পারেন নির্বাচকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE