ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অবশেষে অধিনায়কত্ব নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন শান্ত
নাজমুল হোসেন শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স এবং দলের ফর্মে ওঠানামার কারণে তিনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শান্ত ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তার ইচ্ছার কথা জানিয়েছেন, এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। পরিকল্পনা ছিল, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই বাংলাদেশ দল অংশ নেবে। এখন নেতৃত্বে পরিবর্তন এলে সেটা দলের ভবিষ্যৎ কৌশলে বড় প্রভাব ফেলতে পারে।
ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব করতে প্রস্তুত নয়।’
শান্ত ক্রিকবাজকে এ বিষয়ে বলেন, ‘দেখা যাক কী হয় (নেতৃত্ব ইস্যুতে)। আমি সভাপতির (বিসিবি) কাছ থেকে জবাব শোনার অপেক্ষায়।’
বিসিবির একজন পরিচালক নাকি শান্তকে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। তবে সেটার সম্ভাবনা কম। কেননা জানা গেছে, শান্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। পরে তিনি তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়ার কথা ভাবেন।
সাম্প্রতিকসময়ে শান্তর নেতৃত্ব নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তার অনেক সিদ্ধান্তই আলোচনার খোরাক জোগাচ্ছে। সেইসঙ্গে ব্যাট হাতে ব্যর্থতা তো আছেই।
যদিও অধিনায়ক হিসেবে পরিসংখ্যান খুব একটা খারাপ না শান্তর। দলকে নয়টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তিনটিতে জয় এবং ছয়টি হার। পাকিস্তানের মাটিতে তাদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার কৃতিত্বও আছে।
ওয়ানডেতে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তিনটিতে, হার ছয়টি। টি-টোয়েন্টিতে শান্তর অধীনে ২৪ ম্যাচ খেলে ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
এদিকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, শেষ পর্যন্ত যদি শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেন, তবে ওয়ানডে এবং টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে তাওহিদ হৃদয়কে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE