ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিদ্ধান্ত চুড়ান্ত : বিপিএলে হার্ডহিটার বিদেশী ক্রিকেটারকে দলে নিলো রংপুর রাইডার্স
আফগানিস্তানের উদীয়মান বাঁহাতি ওপেনার সেদিকউল্লাহ অটল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করে নজর কাড়ার পর তিনি নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন।
২৩ বছর বয়সী এই ওপেনারকে পুরো বিপিএল মৌসুমে পাওয়া যাবে, কারণ তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে কোনো চুক্তিতে নেই। সেদিকউল্লাহর অন্তর্ভুক্তি রংপুর রাইডার্সের ব্যাটিং শক্তি বাড়াবে এবং তার সাম্প্রতিক ফর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওয়ানডেতে এখনও অভিষেক না হওয়া সেদিকউল্লাহ আফগানিস্তানের হয়ে ইতোমধ্যে ৬ টি-টোয়েন্টি খেলেছেন। যদিও ১২ গড় ও ৮৩.৭২ স্ট্রাইক রেটে ৭২ রানের বেশি করতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। গত আগষ্টে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপেজেজা ক্রিকেট লিগে খেলেছেন তিনি।
ব্যান্ড-ই-আমির ড্রাগনসের হয়ে ৯ ম্যাচে ৪২৩ রান করেছেন সেদিকউল্লাহ। ৫২.৮৭ গড় ও ১৩৪.২৮ স্ট্রাইক রেটে রান তোলা আফগান ব্যাটারের হাফ সেঞ্চুরিও আছে তিনটি। চলমান ইমার্জিং এশিয়া কাপেও নিজের সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৬ বলে খেলেছেন ৮৩ রানের ইনিংস। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে করেছেন অপরাজিত ৯৫ রান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং-চীনের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলেছেন। সব মিলিয়ে তিন ম্যাচে ১৩টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন সেদিকউল্লাহ। এমন পারফরম্যান্সের পর বিপিএলের জন্য তাকে দলে টেনেছে রংপুর। বিদেশি ক্রিকেটার হিসেবে এর আগে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সৌরভ নেত্রাভালকর, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফারের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে।
স্থানীয় ক্রিকেটারদের মাঝে রংপুরের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, নাহিদ রানা, ইরফান শুক্কুর, রকিবুল হাসান জুনিয়র, কামরুল ইসলাম রাব্বিরা। প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিকি আর্থারকে। বিপিএলের আগে অবশ্য গায়ানার গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল